বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও বিজ্ঞাপন নির্মাতা রানা মাসুদ এখন নিউইয়র্কে। তিনি এরই মধ্যে ৩০০ বেশি বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছেন পাশাপাশি তথ্যচিত্র এবং স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

এর মধ্যে “নিবাস” (The Residence), “আতর” (Fragrance) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বিলোনিয়ার যুদ্ধ প্রামান্য চিত্র। দেশে-বিদেশে প্রদর্শিত এবং পুরস্কৃত হয়েছে।

তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মরক্ক থেকে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড অর্জন করেছে। এছাড়া ওমান ফিল্ম অ্যাসোসিয়েশন আয়োজিত আলসারকিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ২০২৪ কম্পিটিশন রাউন্ডে সিলেক্ট হয়েছে। উৎসবটি ১০ জানুয়ারি থেকে ১৪ ই জানুয়ারি পর্যন্ত ওমানে চলবে।

rana masud awards

বর্তমানে রানা মাসুদ নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আমেরিকার নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।